
দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশচন্দ্র রায় নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে অপহরণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার ও প্রধান বিরোধী দল কংগ্রেস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়ন’ হিসেবে বর্ণনা করেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা এবং গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কাতার।

গাজার জাবালিয়া উদ্বাস্তুশিবিরে ইসরায়েলি বিমান হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন একই পরিবারের মা–বাবা, সন্তান, নাতি-নাতনিসহ সব সদস্যও।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত সাতটি ফ্লাইটে ৩৩৮ জন বাংলাদেশিকে দেশটি থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। তবে কিছু অবৈধ প্রবাসী দেশে ফিরতে অনীহা প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ কনস্যুলেটের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে বন্যার ক্রমবর্ধমান পুনরাবৃত্তি ও তীব্রতা ব্যাপকহারে বাস্তুচ্যুতি, অর্থনৈতিক ক্ষতি এবং টেকসই উন্নয়নের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে নেদারল্যান্ডসে এক আলোচনা সভায় বলেছেন বিশেষজ্ঞরা।

দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে ‘লেটার অব কমিশন’ পেশ করেছেন।

লিবিয়ায় আটকে পড়া আরও ১৫০ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশে ফিরেছেন।